রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়া

পেকুয়ার শিলখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুই বসতবাড়ি পুড়ে ছাই

কক্সবাজারের পেকুয়া উপজেলার শিলখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের হাজিরগুনা এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৬টার দিকে এ ঘটনা ঘটে। তবে স্থানীয় বাসিন্দাদের তাৎক্ষণিক ও সম্মিলিত প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসায় আশপাশের আরও কয়েকটি বসতঘর বড় ধরনের ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পায়।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি বসতঘর স্থানীয় বাসিন্দা ওসমান ও জাকেরের বলে জানা গেছে।

স্থানীয় ইউপি সদস্য হেসনেআরা বেগম ও মনির উদ্দিন জানান, সকালে হঠাৎ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে পাম্প মেশিনের সাহায্যে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আসে।

তারা বলেন, স্থানীয়রা দ্রুত এগিয়ে না এলে আগুন আশপাশের আরও কয়েকটি বসতঘরে ছড়িয়ে পড়ে ভয়াবহ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটতে পারত।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন সম্পূর্ণ নির্বাপণ করেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ক্যাটাগরি