শনিবার, ৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

চুরির টাকা নিয়ে কক্সবাজারে বেড়াতে এসে, পুলিশের হাতে গ্রেপ্তার চোর

কক্সবাজারে অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ি থানায় দায়ের করা চুরি মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিএমপি)। গ্রেপ্তার সজীব নামের ওই যুবকের বয়স ১৯ বছর। এ সময় তার হেফাজত থেকে চুরি হওয়া ৮ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) কক্সবাজার সদর মডেল থানা এলাকার কলাতলী রোডের ‘সি ব্রিজ রিসোর্ট’ থেকে তাকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী থানা-পুলিশ।

পুলিশ জানায়, যাত্রাবাড়ী থানায় দায়ের করা একটি চুরি মামলার তদন্তের ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সজীবের অবস্থান শনাক্ত করা হয়। পরে কক্সবাজারে অভিযান চালিয়ে কলাতলী রোডের সি ব্রিজ রিসোর্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া নগদ ৮ লাখ ১৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, গ্রেপ্তার সজীবের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী থানায় চুরির মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

ক্যাটাগরি