মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

কক্সবাজারের নতুন এডিসি মো. সাইফুল ইসলাম

কক্সবাজার জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে মো. সাইফুল ইসলাম (১৮০৭৩)-কে নিয়োগ দেওয়া হয়েছে। গত ১৮ আগস্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. বরমান হোসেন স্বাক্ষর করেন। এতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. সাইফুল ইসলামকে কক্সবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগের কথা জানানো হয়।

নতুন নিয়োগ পাওয়া মো. সাইফুল ইসলাম বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে কর্মরত আছেন। তিনি বিসিএস (প্রশাসন) ক্যাডারের ৩৫তম ব্যাচের কর্মকর্তা।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মো. সাইফুল ইসলাম আগামী সপ্তাহে কক্সবাজারে তার নতুন কর্মস্থলে যোগ দিতে পারেন।

প্রসঙ্গত, কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব বদলি হওয়ার পর থেকে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ এ পদটি শূন্য ছিল। নতুন এডিসি নিয়োগের মধ্য দিয়ে দীর্ঘদিনের শূন্য পদটি পূরণ হতে যাচ্ছে।

ক্যাটাগরি