শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়া

পেকুয়ায় ২৭০ ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ আটক ২

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনমা ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৭০ পিস ইয়াবা, ৭০০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির চার হাজার ২০০ টাকাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) রাত ৮টার দিকে মগনমা বাজারপাড়া এলাকায় পেকুয়া থানার একটি দল এ অভিযান পরিচালনা করে। এ সময় দুইজনকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে এসব মাদকদ্রব্য ও নগদ টাকা উদ্ধার করা হয়।

আটকরা হলেন মগনমা বাজারপাড়া এলাকার মো. কায়সারের ছেলে সরওয়ার এবং মুহাম্মদ ছাদেক হোসেনের স্ত্রী মুর্শিদা বেগম।

পেকুয়া থানার উপপরিদর্শক (এসআই) রিদুওয়ানুল হক বলেন, চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির নির্দেশনা অনুযায়ী মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে মগনমা বাজারপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আটক দুজনের কাছ থেকে ৭০০ গ্রাম গাঁজা, ২৭০ পিস ইয়াবা এবং মাদক বিক্রির চার হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান।

পুলিশ জানিয়েছে, আটক দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ক্যাটাগরি