শুক্রবার, ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়া

পেকুয়ায় মগনামা লঞ্চঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় মগনামা লঞ্চঘাট সংলগ্ন নদীতে ডুবে তামজিদ হোসেন তামিম (৬) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলার মগনামা ইউনিয়নের ফতেহ আলীর মারপাড়া সংলগ্ন লঞ্চঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম মগনামা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ফতেহ আলীর মারপাড়া এলাকার স্থানীয় মাছ ব্যবসায়ী জসিম উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, দুপুরে খেলতে গিয়ে বাড়ির পাশের লঞ্চঘাট এলাকায় পানিতে পড়ে যায় তামিম। পরে এক পথচারী তাকে পানিতে ভাসতে দেখে উদ্ধার করেন। দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ক্যাটাগরি