বৃহস্পতিবার, ১০ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

পেকুয়া

কক্সবাজারে বিয়েবাড়িতে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বিয়েবাড়িতে আলোকসজ্জার কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাইফুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে মগনামা ইউনিয়নের নুন্যারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম নুন্যারপাড়া এলাকার ডেকোরেশন ব্যবসায়ী নুরুল আবছারের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুন্যারপাড়ার ওসমানের বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানে অন্যদের সঙ্গে আলোকসজ্জার কাজে ব্যস্ত ছিলেন সাইফুল। একপর্যায়ে বৈদ্যুতিক ওয়্যারিংয়ে সমস্যা দেখা দিলে তা ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় সহকর্মী ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি