সদর উপজেলা

সদর থানার বিশেষ অভিযান: গত ২৪ ঘণ্টায় পুলিশের জালে ৯ জন

কক্সবাজার সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন এলাকায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

থানা পুলিশ সূত্র জানায়, অভিযানে ধর্তব্য অপরাধে পাঁচজন এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করা হয়।

ধর্তব্য অপরাধে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম কুতুবদিয়াপাড়ার মো. হারুন (২৫), নাজিরাটেক ভাসাইন্যাপাড়ার রহমত আলী (১৯), কুতুবদিয়াপাড়ার মো. মেহেদী হাসান (১৯), ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম লাহারপাড়ার রুবেল প্রকাশ রিফাত (২৪) এবং ৪ নম্বর ওয়ার্ডের বিসিক লিংক রোড এলাকার ইয়াছিন আরাফাত (২৩)।

অন্যদিকে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিরা হলেন—পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের পেশকারপাড়ার নুরুল হায়াত রাকিব, ঝিলংজা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পূর্ব কলাতলীর বাসিন্দা ও বর্তমানে ১২ নম্বর ওয়ার্ডে বসবাসকারী মো. আবুল কালাম সবুজ, মহেশখালীর কালারমারছড়ার বাসিন্দা ও বর্তমানে শহরের সমিতিপাড়ায় বসবাসকারী মোহাম্মদ রফিক ওরফে আরিফুল ইসলাম (২৩) এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বড় বাজার এলাকার মো. রেজাউল করিম।

পুলিশ জানিয়েছে, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ক্যাটাগরি