টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামী সাইফুল গ্রেফতার
টেকনাফে অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব। শুক্রবার রাতে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ এর সহকারী পরিচালক আ. ম. ফারুক।
গ্রেফতার সাইফুল ইসলাম (৩০) বাহারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শামলাপুর এলাকার নয়াপাড়ার হাফেজ নুরুল ইসলামের ছেলে। র্যাব জানায়, তিনি মাদক আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড, অর্থদণ্ড এবং সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত দীর্ঘদিনের পলাতক আসামি ছিলেন।
র্যাব আরও জানায়, তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে গ্রেফতারকৃত সাইফুল ইসলামকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।