বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ দুই মাদককারবারি আটক করেছে র‍্যাব

ছবি: সংগৃহিত

টেকনাফে বিপুল পরিমাণ মাদকবিরোধী অভিযানে ১ লাখ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে র‍্যাব-১৫। বৃহস্পতিবার বিকেলে র‍্যাব-১৫’র টেকনাফ সিপিসির একটি বিশেষ দল টেকনাফ সদর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের তুলাতুলি এলাকার মেরিন ড্রাইভের ঢাকাইয়া বিল্ডিং-সংলগ্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে।

র‍্যাব-১৫’র সহকারী পরিচালক আ. ম. ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হলেন—
মোহাম্মদ আলী (৩৪), পিতা জালাল আহমেদ, লেংগুর বিল, তুলাতলী;
ও মোঃ ইলিয়াছ (২৯), পিতা বাবু মিয়া, উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ব্লক বি/১।

অভিযানে তাদের কাছ থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবাসহ আটক দুই ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র‍্যাবের এই মিডিয়া কর্মকর্তা।

ক্যাটাগরি