সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে মাটি চাপা দেওয়া যুবকের লাশ উদ্ধার

ছবি: সংগৃহিত

টেকনাফে মাটি চাপা অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী চাকমারকুল এলাকায় মাটি খুঁড়ে লাশটি উদ্ধার করা হয়।

স্বজনরা নিহতের পরিচয় শনাক্ত করেছেন। তার নাম সৈয়দ মিয়া (২৮), তিনি হোয়াইক্যংয়ের আব্দুল জলিলের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে খালের পাশে একটি মাটির গর্তে দুই হাত ও হাঁটু বেরিয়ে থাকতে দেখে তারা বিষয়টি পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে গর্তের ভেতর থেকে পুঁতে রাখা মরদেহটি উদ্ধার করে। লাশটি রশি দিয়ে বাঁধা অবস্থায় পাওয়া গেছে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, উদ্ধার করা লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে,মাদকব্যবসা সম্পর্কিত বিরোধে তাকে হত্যা করে রশি দিয়ে বেঁধে পুঁতে রাখা হয়েছে।

তিনি আরও জানান, এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ক্যাটাগরি