মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্ন্তজাতিক

হাদির মৃত্যু: সংযত থাকার আহ্বান কমনওয়েলথ মহাসচিবের

ছবি: সংগৃহিত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে।

শনিবার (২০ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি হাদির মৃত্যুতে শোকাহত বাংলাদেশের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন এবং শহীদ হাদির পরিবার ও স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

মহাসচিব সকলকে সংযম ও শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেন, আইনের শাসন বজায় রাখা, গণমাধ্যমসহ সবার নিরাপত্তা নিশ্চিত করা এবং সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

তিনি দায়িত্বশীলতা, সংযম ও বিদ্বেষ প্রত্যাখ্যানের দৃঢ় অঙ্গীকারের গুরুত্বও জোর দিয়ে উল্লেখ করেন এবং সংকটপূর্ণ এই সময়ে সংশ্লিষ্ট সকলকে সর্বোচ্চ সতর্কতা ও সহনশীলতা প্রদর্শনের পরামর্শ দেন।

ক্যাটাগরি