শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

দুই দিনের সফরে শুক্রবার কক্সবাজার আসছেন বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদ

দুই দিনের সফরে শুক্রবার (২ জানুয়ারি) কক্সবাজার আসছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং চকরিয়া–পেকুয়া সংসদীয় আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

সফরসূচি অনুযায়ী, শুক্রবার দুপুর ১২টায় তিনি আকাশপথে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছাবেন। এরপর বিকেল ৩টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে উপস্থিত থাকবেন।

পরে বিকেল ৫টায় সড়কপথে পেকুয়ার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেখানে নিজ বাসভবনে রাত্রিযাপন করবেন।

পরদিন শনিবার সকাল ১০টায় তিনি পেকুয়া থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন এবং রাত ৮টায় আকাশপথে ঢাকার উদ্দেশ্যে কক্সবাজার ত্যাগ করবেন।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের প্রেস সচিব মো. ছফওয়ানুল করিম স্বাক্ষরিত সফরসূচি থেকে এসব তথ্য জানা গেছে।

ক্যাটাগরি