বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজার জেলা

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ একটি বোট জব্দ করেছে কোস্ট গার্ড

কক্সবাজার সংবাদ

মায়ানমারে পাচারের সময় বিপুল পরিমাণ সিমেন্ট ও ইউরিয়া সারসহ একটি ফিশিং বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাত ২টার দিকে কোস্ট গার্ড স্টেশন কক্সবাজারের একটি দল লাবণী বীচ সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে একটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে শুল্ক ও কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় দুই লাখ টাকা মূল্যের ২৭০ বস্তা সিমেন্ট এবং ৫০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।

এসময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পাচার কাজে ব্যবহৃত ফিশিং বোটটিও জব্দ করা হয়েছে।

পরবর্তীতে জব্দকৃত মালামাল ও বোটের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কক্সবাজার সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

ক্যাটাগরি