বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

বিএনপিতে যোগ দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৩শ নেতাকর্মী

বাট্কবসা্

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার প্রধান সমন্বয়কসহ প্রায় ৩০০ নেতাকর্মী মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন। অনুষ্ঠান শেরপুর জেলা বিএনপির প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

যোগদানকারীদের মধ্যে ছিলেন শেরপুর জেলার প্রধান সমন্বয়ক ও মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার ও নাহিম আহম্মেদ নিলয়, সিনিয়র যুগ্ম সদস্য সচিব মনিবুল ইসলাম, সমন্বয়ক আশিকুর রহমান আশিকসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

শেরপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা এবং শেরপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ হযরত আলী নবাগত নেতাকর্মীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ঢাকা পোস্টকে বলেন, “আজ প্রায় তিন শতাধিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিএনপিতে যোগদান করেছেন। এতদিন যে প্রোপাগান্ডা চলতেছিল ফেসবুকের রাজনীতিতে, সেগুলো সব গুজব। বিএনপি একটি সবার পরিচিত দল, এর বাইরে আর কোনো কথা নেই। যারা আজ যুক্ত হয়েছে তারা বিএনপির জনপ্রিয়তা ও আদর্শ দেখে যুক্ত হয়েছে। সাধারণ মানুষ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল। সারা বাংলাদেশে বিএনপির পরিবারের সদস্যরাই ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন। প্রকৃতপক্ষে এটা প্রমাণ করছে, শেরপুর সদর-১ আসনে জাতীয়তাবাদী দল বিএনপি বেশি জনপ্রিয়।”

যোগদান অনুষ্ঠানে ফারহান ফুয়াদ তুহিন বলেন, “আমরা একটি অরাজনৈতিক প্ল্যাটফর্মে ছিলাম। সামনে যেহেতু একটি নির্বাচন, নির্বাচিত সরকার আসবে। বাংলাদেশ গড়তে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বপ্নের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমরা বিএনপিতে যোগ দিয়েছি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাশেম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

দলীয় নেতারা আশা প্রকাশ করেছেন, এই যোগদানের মধ্য দিয়ে শেরপুরে বিএনপির সাংগঠনিক শক্তি আরও বৃদ্ধি পাবে।

ক্যাটাগরি