রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া

চকরিয়ায় বসতঘর থেকে পিস্তল ও গুলি উদ্ধার: আটক ১

চকরিয়ায় একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিসহ খুরশিদা বেগম (৩৬) নামের এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যম পালাকাটা কালাচাঁন পাড়ায় অভিযান চালায় পুলিশ। অস্ত্র ও গুলি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে ওই নারীকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে খুরশিদা বেগম স্বীকার করেন, তার মেয়ের জামাই বাপ্পীর বসতঘরে অস্ত্র রাখা আছে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে পালাকাটা ইমাম উদ্দিন পাড়ায় বাপ্পীর বসতঘরের বেডরুমে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার করা হয়।

আটক খুরশিদা বেগম পালাকাটার মো. নুরুল হকের স্ত্রী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস।

ক্যাটাগরি