মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফের হ্নীলায় যৌথ অভিযানে ৪ কোটি টাকার ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় নৌবাহিনী, কোস্ট গার্ড ও পুলিশের যৌথ অভিযানে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। বুধবার এ অভিযান পরিচালনা করা হয়।

জানা গেছে, লেদা এলাকা দিয়ে মাদক কারবারিরা ইয়াবা পাচার করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও কোস্ট গার্ডের একটি সমন্বিত দল পুলিশের সহযোগিতায় ওই এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে কয়েকটি সন্দেহভাজন অটোরিকশায় তল্লাশি শুরু করলে ইয়াবা বহনকারী একটি অটোরিকশার চালক গাড়িটি রাস্তার ঢালে ফেলে রেখে পাশের রোহিঙ্গা ক্যাম্পের ভেতরে দৌড়ে পালিয়ে যায়।

পরবর্তীতে চালকবিহীন অটোরিকশাটি তল্লাশি করে ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ কোটি টাকা।

এ সময় ইয়াবা বহনকারী অটোরিকশাটি জব্দ করা হয়। জব্দকৃত ইয়াবা ও অটোরিকশা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ক্যাটাগরি