শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

টেকনাফে পুলিশ–নৌবাহিনীর যৌথ অভিযানে: ৫০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার ১

টেকনাফ মডেল থানা পুলিশ ও নৌবাহিনীর যৌথ অভিযানে ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বিদেশি পিস্তলসহ এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের মিডিয়া ফোকাল পয়েন্ট ও অতিরিক্ত পুলিশ সুপার অলক বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ থানা পুলিশ ও নৌবাহিনীর একটি যৌথ টিম টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের চৌধুরী পাড়া ব্রিজের পশ্চিম পাশের একটি খালি স্থানে অভিযান চালিয়ে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. রফিক ওরফে বার্মাইয়া রফিক (৪৫) কে আটক করে।

গ্রেপ্তারের পর দেহ তল্লাশিকালে তার হেফাজত থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত মো. রফিক হ্নীলা ইউনিয়নের ওয়াবাং এলাকার আব্দুল কাদেরের ছেলে। তার বিরুদ্ধে অস্ত্র, মাদক ও হত্যাসহ মোট পাঁচটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রচলিত আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ক্যাটাগরি