হাইকোর্টের রায়ে কক্সবাজার–৩ আসনে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ মিয়ার মনোনয়ন বহাল
আদালতের আদেশে কক্সবাজার-৩ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. ইলিয়াছ মিয়ার প্রার্থিতা ফিরে পেয়েছেন।
কক্সবাজার ইনিশিয়েটিভের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিটার্নিং অফিসার ১ শতাংশ সমর্থক তালিকায় ভুল থাকার অভিযোগে মো. ইলিয়াছ মিয়ার মনোনয়ন বাতিল করেছিলেন। পরে তিনি হাইকোর্টে আপিল করলে আজ শুনানি শেষে আদালত তার মনোনয়ন বৈধ ঘোষণা করেন।
এ বিষয়ে ইলিয়াছ মিয়া কক্সবাজার-৩ আসনের সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি জনগণের অধিকারভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠা, দরিদ্র জনগণের সংকট মোকাবেলা এবং ‘কক্সবাজার মডেল পলিটিক্স’ বাস্তবায়নের লক্ষ্যে কাজ করতে চান। এ জন্য তিনি ভোটারদের সমর্থন ও ভোট প্রার্থনা করেন।