শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ইয়াবাসহ পায়রা পরিবহনের ড্রাইভার গিয়াস উদ্দিন আটক

টেকনাফ থেকে যাত্রী নিয়ে কক্সবাজারের দিকে আসার পথে পায়রা পরিবহনের ড্রাইভার গিয়াস উদ্দিনকে ৪ হাজার পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

আজ হোয়াইক্যং চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় আইনশৃঙ্খলা বাহিনী বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এ সময় চালক গিয়াস উদ্দিনের কাছ থেকে উদ্ধার করা হয় ৪ হাজার পিস ইয়াবা।

আটক ড্রাইভারের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ক্যাটাগরি