রেজুখাল চেকপোস্টে ১০ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারি আটক
কক্সবাজারের রেজুখাল চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আটক ব্যক্তির নাম মোঃ ফেরদৌস (৩০)। তিনি আব্দুর রহমানের ছেলে এবং কক্সবাজার জেলার সাবরং পোস্ট অফিসাধীন আলীর ডেইল এলাকার আব্দুর রহমানের বাড়ির বাসিন্দা।
আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা একটি সন্দেহজনক প্রাইভেটকার তল্লাশি করেন। তল্লাশিকালে গাড়ির ভেতর লুকানো অবস্থায় ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে প্রাইভেটকারসহ মোঃ ফেরদৌসকে আটক করা হয়।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবা ও আটক আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
তিনি আরও জানান, মাদক পাচার ও চোরাচালান রোধে সীমান্তবর্তী ও গুরুত্বপূর্ণ এলাকায় অভিযান অব্যাহত থাকবে।