শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

ক্যাম্পের বাইরে বসবাসকারী রোহিঙ্গাদের নিজ ক্যাম্পে ফেরত

সেনাবাহিনীর নেতৃত্বে উখিয়ায় যৌথবাহিনীর বিশেষ অভিযানে ক্যাম্পের বাইরে অবৈধভাবে বসবাস করা রোহিঙ্গাদের আটক করে যাচাই-বাছাই শেষে নিজ নিজ ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। কক্সবাজার জেলা প্রশাসনের সহকারী কমিশনার মঞ্জুর বিন আফনান জানান, আটক রোহিঙ্গাদের মধ্যে যাদের বৈধ নিবন্ধন কার্ড রয়েছে, তাদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট ক্যাম্পে পাঠানো হয়েছে। তবে যাদের কোনো নিবন্ধন নেই এবং যেসব বাড়িতে তারা অবস্থান করছিলেন, সেসব বাড়ির মালিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।

প্রশাসন জানিয়েছে, আসন্ন নির্বাচনের দিন রোহিঙ্গাদের কেউ যাতে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে বা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার না হয়, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে এবং এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

রোববার ভোরে উখিয়ার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকায় অভিযান চালিয়ে যৌথবাহিনী ক্যাম্পের বাইরে বসবাসরত এক হাজারেরও বেশি রোহিঙ্গাকে আটক করে। অভিযানকে কেন্দ্র করে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ক্যাটাগরি