শুক্রবার, ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া

কুতুবদিয়ায় ফিশিং ট্রলির ধাক্কায় জেলের মৃত্যু, আরেকজন নিখোঁজ

কুতুবদিয়ার সাগরে ফিশিং ট্রলির ধাক্কায় আক্তার আলম বাদশা (৫৫) নামের এক জেলে মারা গেছেন। অপর একজন জেলে এখনও নিখোঁজ রয়েছেন। নিহত আক্তার আলম উত্তর ধুরুং নয়াকাটা গ্রামের বাসিন্দা।

রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। বোটের মালিক নাসির উদ্দিন জানান, তার মালিকানাধীন এফবি নুরুন নাহার-১ গত শুক্রবার ১৭ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যায়। রবিবার জেলেরা জাল তুলার সময় দ্রুতবেগে আসা ফিশিং ট্রলি বোট এফবি হার্টি এর সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে জেলেরা সাগরে পড়ে যায়।

বোটের মাঝি মো: শরীফ জানান, সংঘর্ষে সাগরে পড়া জেলেরা স্রোতে ভেসে চলে। এ সময় আক্তার আলম বাদশাকে উদ্ধার করা হয় মৃত অবস্থায়। অপর জেলে জিয়াবুল মোহাম্মদ হোসেন নিখোঁজ রয়েছেন। বাকি ১৩ জেলেকে অন্য বোটের সাহায্যে উদ্ধার করা হয়।

নিহত ও উদ্ধারকৃত জেলেরা সোমবার সকাল ৯টার দিকে উপকূলে পৌঁছার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

কুতুবদিয়া থানার ওসি মো: মাহবুবুল হক জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

ক্যাটাগরি