মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়া

কুতুবদিয়ায় ঘূর্ণিঝড় প্রস্তুতি জোরদারে উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

ঘূর্ণিঝড় মোকাবিলায় সঠিক প্রস্তুতি ও কার্যকর পরিকল্পনার মাধ্যমে জানমালের ক্ষতি কমিয়ে আনতে কক্সবাজারের কুতুবদিয়ায় এক বিশেষ উপজেলা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা হলরুমে ‘স্টার্ট নেটওয়ার্ক’-এর সহযোগিতায় এবং ‘কোস্ট ফাউন্ডেশন’-এর বাস্তবায়নে এ সভার আয়োজন করা হয়। ‘ঘূর্ণিঝড় প্রস্তুতি ও সামাজিক সহনশীলতা নির্মাণ প্রকল্প-৩ (সিপিসিআরবি-৩)’ এর আওতায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুর রহমান। তিনি বলেন, উপকূলীয় এই দুর্যোগপ্রবণ এলাকায় সময়োপযোগী প্রকল্প বাস্তবায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের উদ্যোগ ঝুঁকি হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভায় উপজেলা কৃষি কর্মকর্তা অসীম কুমার দাস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইকবাল হাছান, সাবেক চেয়ারম্যান আ.স.ম শাহারিয়ার চৌধুরী, সিপিপি টিম লিডার ওসমান গনি, লেমশীখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু ইউছুফ এবং রাজখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোস্তান মাহমুদ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারী মো. বাবুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন মনিটরিং কর্মকর্তা মো. আব্দুল্লাহ, পিএসি সেইফগার্ডিং কর্মকর্তা রিফাত সুলতানা এবং উপজেলা সমন্বয়কারী মো. মামুন সৈয়দসহ সংশ্লিষ্টরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কোস্ট ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, দুর্যোগ মোকাবিলায় প্রশাসন সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে রাখবে।

ক্যাটাগরি