কুতুবদিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরং ইউনিয়নে পানিতে ডুবে নুসাইবা (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৫ জুলাই) সকাল ১০টার দিকে শিশুটিকে কুতুবদিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. তাসপিয়া তারিন তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, পানিতে ডুবে যাওয়ার পর শিশুটিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে আনা হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত নুসাইবা কুতুবদিয়া উপজেলার উত্তর ধূরং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেলিয়াকাটা এলাকার আব্দুল কাদেরের মেয়ে।
ঘটনার পর শিশুটির পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রাও এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।