রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

বিএনপির বিজয়ে চীনের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ বিজয়ে দলটিকে অভিনন্দন জানিয়েছে চীন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ঢাকায় অবস্থিত চীনা দূতাবাস এক বার্তায় এ অভিনন্দন জানায়।

দূতাবাসের বার্তায় বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে এবং নির্বাচনে নেতৃত্ব দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে অভিনন্দন। বার্তায় আরও উল্লেখ করা হয়, বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে একযোগে কাজ করার এবং চীন-বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায় রচনার জন্য তারা আগ্রহভরে অপেক্ষা করছে।

ক্যাটাগরি