শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী

মহেশখালীতে আগামীকাল শুরু শিব চতুর্দশী ও আদিনাথ মেলা

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী–তে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও ঐতিহ্যবাহী আদিনাথ মেলা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হওয়া এ মেলা চলবে সাত দিন। বিকেল থেকে সোমবার রাত পর্যন্ত পূজারি ও দর্শনার্থীদের জন্য বিশেষ দর্শনের ব্যবস্থা রাখা হয়েছে।

শিব চতুর্দশী পূজা ও মেলাকে কেন্দ্র করে আদিনাথ মন্দির–এর পাদদেশে বসেছে সনাতন ধর্মাবলম্বীদের মিলনমেলা। শুধু হিন্দু সম্প্রদায় নয়, দেশ-বিদেশের বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষও এ উৎসবে অংশ নিচ্ছেন। পূজারি ও পর্যটকদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মৈনাক পাহাড়–এর চূড়া।

প্রায় দুই শতাব্দীর বেশি সময় ধরে আদিনাথ মেলা ঐতিহ্য বহন করে আসছে। প্রতি বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশীতে দেবাদিদেব শিবের আশীর্বাদ লাভের আশায় দেশের প্রত্যন্ত অঞ্চল ছাড়াও ভারত, নেপাল ও ভুটানসহ বিভিন্ন দেশ থেকে হাজার হাজার পূজারি ও পর্যটক এখানে সমবেত হন।

ইতোমধ্যে মেলায় যোগ দিতে বিভিন্ন স্থান থেকে ভক্ত ও দর্শনার্থীরা এসে পৌঁছেছেন। মেলা প্রাঙ্গণে বসেছে নানা ধরনের দোকানপাট ও সাময়িক বাজার।

মেলা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে প্রশাসন ও ২০২৬ সালের মেলা কমিটি সার্বিক প্রস্তুতি গ্রহণ করেছে। শ্রী শ্রী শিব চতুর্দশী পূজা ও মেলা কমিটির সাধারণ সম্পাদক রতন কান্তি দে (কাউন্সিলর) জানান, প্রতি বছরের মতো এ বছরও সুশৃঙ্খলভাবে পূজা ও মেলা অনুষ্ঠিত হবে এবং আগত ভক্তদের থাকার সুব্যবস্থা রাখা হয়েছে।

মহেশখালী থানা পুলিশ–এর অফিসার ইনচার্জ মো. মজিবুর রহমান বলেন, মাননীয় পুলিশ সুপারের নির্দেশনায় একটি বিশেষ টিম সর্বক্ষণিক টহলে থাকবে। মেলায় আগত পূজারি ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ক্যাটাগরি