বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

ভূমিকম্প

প্রথম রোজায় ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

পবিত্র রমজান মাসের শুরুর দিনেই মৃদু ভূকম্পনে কেঁপে উঠেছে সিলেটসহ দেশের উত্তর-পূর্বাঞ্চল। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) এবং বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর–এর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকার প্রায় ১৮১ কিলোমিটার দূরে ছাতক, সুনামগঞ্জ। কম্পনটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। উৎপত্তিস্থলের গভীরতা তুলনামূলক কম হওয়ায় সুনামগঞ্জ ও সিলেট নগরীসহ আশপাশের এলাকায় কম্পনটি স্পষ্টভাবে অনুভূত হয়।

শাহ মোহাম্মদ সজীব হোসাইন, সিলেট আবহাওয়া কার্যালয়ের সহকারী পরিচালক, জানান—৪ দশমিক ১ মাত্রার এই ভূমিকম্পের কেন্দ্র ছিল ছাতক এলাকায়। তবে এখন পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রমজানের প্রথম দিনেই এমন ভূকম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

ক্যাটাগরি