জাতীয়

ডিজিএফআই’র নতুন মহাপরিচালক কায়সার রশিদ চৌধুরী

-ডিজিএফআই এর নতুন মহাপরিচালক হলেন কায়সার রশিদ চৌধুরীকে মেজর জেনারেল পদমর্যাদার র‍্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)–এর নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন কায়সার রশিদ চৌধুরী। তাকে মেজর জেনারেল পদমর্যাদার র‍্যাংক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সোমবার (২৩ ফেব্রুয়ারি) সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত অনুষ্ঠানে তাকে এ র‍্যাংক ব্যাজ পরানো হয়। পদোন্নতির মাধ্যমে তিনি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর–এর প্রধান হিসেবে দায়িত্ব নেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান হাসান মাহমুদ খাঁন

ডিজিএফআই দেশের অন্যতম প্রধান সামরিক গোয়েন্দা সংস্থা। নতুন মহাপরিচালকের নেতৃত্বে সংস্থাটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্ট মহলে প্রত্যাশা করা হচ্ছে।

ক্যাটাগরি