মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

লক্ষ্মীপুর আইনজীবী সমিতি ৬ পদে বিএনপি ও ৮ পদে আওয়ামী লীগের জয়, জামায়াত শূন্য

লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে জয় পেয়েছে বিএনপি। যদিও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদ অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছিল, তারা আটটি পদে বিজয়ী হয়েছে। জামায়াত সমর্থিত কেউ নির্বাচনে জয়ী হননি।

নির্বাচনের ফলাফল মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত ৩টায় প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এ কে এম হুমায়ুন কবির ঘোষণা করেন। মোট ১৫টি পদের মধ্যে বিএনপি ৬, আওয়ামী লীগ ৮ ও একটিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।

বিজয়ীরা হলেন সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার (বিএনপি), সহ-সভাপতি আবদুল মজিদ চৌধুরী (বিএনপি), আবুল খায়ের (আওয়ামী লীগ), মো. রফিক উল্যা (বিএনপি), সহসম্পাদক ফখরুল ইসলাম জুয়েল (বিএনপি), চাঁদমনি মোহন (আওয়ামী লীগ), পাঠাগার সম্পাদক মোশারফ হোসাইন (বিএনপি), সাংস্কৃতিক সম্পাদক জামাল উদ্দিন (আওয়ামী লীগ), অডিট সম্পাদক রাকিবুল হাসান অপু (আওয়ামী লীগ), সদস্য আজহার উদ্দিন রকি (আওয়ামী লীগ), নুরুল হুদা মুরাদ (স্বতন্ত্র), ইউসুফ (আওয়ামী লীগ), মো. ইউসুফ মানিক (আওয়ামী লীগ), আবদুল্লাহ আল নোমান (আওয়ামী লীগ) ও জাফর আহমেদ (বিএনপি)।

বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য সচিব নুরুল হুদা পাটওয়ারী জানান, তাদের আহ্বায়ক কমিটির সিদ্ধান্ত মোতাবেক ২০২৬-২৭ সালের লক্ষ্মীপুর আইনজীবী সমিতির নির্বাচনে কোনো পদে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত হয়। তবে সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হয়েছেন।

প্রধান নির্বাচন কমিশনার এ কে এম হুমায়ুন কবির বলেন, ভোট গণনা শেষে বিজয়ী প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। তবে তারাবির নামাজের বিরতির কারণে ফলাফল ঘোষণা কিছুটা বিলম্বিত হয়।

সৃএ: কালের কন্ঠ

ক্যাটাগরি