বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রাম

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণ : একে একে না ফেরার দেশে পাঁচজন

চট্টগ্রামের হালিশহর এলাকার ছয়তলা ভবনের একটি বাসায় গ্যাস বিস্ফোরণের ঘটনায় সাখাওয়াত হোসেন (৪৯) মারা গেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪০ মিনিটে জাতীয় বার্ন ও ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, সাখাওয়াতের শরীরের ১০০ শতাংশ পুড়ে গেছে এবং তিনি আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

এর আগে বিস্ফোরণে নিহত হয়েছেন একই পরিবারের নুরজাহান আক্তার রানী, ছেলে শাওন, ছোট ভাই সামির আহমেদ সুমন (৪০) এবং তার স্ত্রী আশুরা আক্তার পাখি (৩৫)। এভাবে একই পরিবারের পাঁচজনের মৃত্যু নিশ্চিত হয়েছে।

বর্তমানে বাকি চারজন দগ্ধ ব্যক্তির অবস্থাও আশঙ্কাজনক। তাদের শরীরের বড় অংশ পুড়ে গেছে এবং তারা নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

ঘটনাটি ঘটে গত সোমবার ভোরে হালিশহর এইচ ব্লকের এসি মসজিদসংলগ্ন ছয়তলা ভবনের তৃতীয় তলায় ‘হালিমা মঞ্জিল’-এর একটি রান্নাঘরে জমে থাকা গ্যাসের কারণে বিস্ফোরণ ঘটে। এতে একই পরিবারের নয়জন দগ্ধ হন। তাদের প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

ক্যাটাগরি