বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

সদর উপজেলা

খুরুশকুলের অলি-গলিতে উন্নয়নের ছোঁয়া, নেপথ্যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন

কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিনের হাত ধরে উন্নয়নের ছোঁয়া লেগেছে খুরুশকুলের অলি-গলিতে। ইতিমধ্যে প্রতিটি ওয়ার্ডের কাচা রাস্তা গুলো করা হয়েছে ডাবল ব্রিক সলিন, নির্মাণ করা হয়েছে পানি চলাচলের ড্রেইন, বিভিন্ন মসজিদ-মন্দিরে পৌছানো হয়েছে সরকারি অনুদান। তার নিরবিচ্ছিন্ন নাগরিক সেবা প্রদান ও এলাকার উন্নয়ন দেখে সন্তুষ্ট হয়ে উঠছে খুরুশকুলের সাধারণ জনগন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিন তার চলমান স্বচ্ছ নাগরিক সেবা প্রদান ও উন্নয়ন মুলক কার্যক্রম অব্যাহত রাখলে ভবিষ্যতে খুরুশকুলবাসি তাকে আবারো অভিভাবক হিসাবে মনোনীত করতে পারে বলে মনে করেন স্থানীয় সচেতন সমাজ।

খুরুশকুলের বিভিন্ন ওয়ার্ডের স্থানীয় জনসাধারণের সাথে কথা হয় প্রতিবেদকের। তখন ৯নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ মিজানুর রহমান বলেন- ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন এভাবে এলাকার উন্নয়ন করবে আমি কল্পনাও করতে পারিনি। তিনি দায়িত্ব নেওয়ার পর আমাদের এলাকার বেশ কয়েকটি কাচা রাস্তায় ইট দিয়ে চলাচলের উপযুগি করে দিছেন, নির্মাণ করেছেন একাধিক ড্রেইন। আমাদের এলাকার অনেক মানুষ তার জন্য নামাজ পড়ে দোয়া করেছে। আমরা এরমক জনপ্রতিনিধি চাই। ৮নং ওয়ার্ড মেহেদী পাড়া এলাকার প্রবাসী কামাল উদ্দিন বলেন- আমার জন্ম হওয়ার পর থেকে কাচা রাস্তা দিয়ে চলাচল করেছি। আমাদের বাড়ীতে কোনদিন গাড়ী নিতে পারিনি। ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছির উদ্দিন আমাদের এলাকার রাস্তাটি ইট দিয়ে চলাচলের উপযোগী করে দিছেন। আমাদের এলাকার সবাই তার জন্য দোয়া করছেন। ২নং ওয়ার্ড ডেইল পাড়া এলাকার মো: রাশেদুল আলম বলেন- আগে আমরা পরিষদে আসলে চেয়ারম্যানের স্বাক্ষরের জন্য ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হতো। এখন আর বসে থাকতে হই না। যখনই আসি তখনই চেয়ারম্যানকে পরিষদে পাই। এরকম চেয়ারম্যান আমরা আজীবন চাই।

উল্লেখ্য যে, খুরুশকুলের সাবেক চেয়ারম্যান শাহজাহান ছিদ্দিকী নির্বাচিত হওয়ার পর থেকে তার আমিত্ব ও স্বেচ্ছাচারীতা দেখে পরিষদ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল সাধারণ জনগন। পরিষদে ভেঙ্গে পড়েছিল নাগরিক সেবা। গত বছরের ৫ আগষ্ট সরকার পতনের পর শাহজাহান ছিদ্দিকী পলাতক থাকায় কক্সবাজার সদর সহকারী কমিশনার (ভুমি) কে প্রশাসক হিসাবে নিয়োগ করা হয়। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের আবেদনের প্রেক্ষিতে জনস্বার্থ বিবেচনায় ইউনিয়নের পরিষদের প্রশাসনিক কার্যক্রম আরো সুষ্ঠ ও কার্যকরভাবে পরিচালনার জন্য মোঃ নাছির উদ্দিনকে আর্থিক ও প্রশাসনিক দায়িত্বসহ ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ক্ষমতা অর্পণ করেন জেলা প্রশাসক।

খুরুশকুলের অলি-গলিতে উন্নয়নের ছোঁয়া ও নিরবিচ্ছিন্ন নাগরিক সেবার বিষয়ে জানার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ নাছির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন-“আমি চেয়ারম্যান নির্বাচন করে এই চেয়ারে আসিনি। মহান আল্লাহ জনগনের সেবা করার জন্য আমাকে পাঠিয়েছেন। আমি যতটুকু পারি জনগনের সেবা করার চেষ্টা করছি”। তিনি আরো বলেন- “আমি দায়িত্ব পাওয়ার পর থেকে খুরুশকুলের বিভিন্ন ওয়ার্ডে দীর্ঘ দিন ধরে অবহেলায় পড়ে থাকা রাস্তার উন্নয়ন, ড্রেইন নির্মাণ ও বিভিন্ন মসজিদ-মন্দিরে সরকারি অনুদান পৌছে দেওয়ার চেষ্টা করছি। আমি স্থানীয় ওয়ার্ড মেম্বারকে সাথে নিয়ে এলাকার গণ্যমান্য লোকজনের সাথে আলোচনা করেই এসব কর্মকাণ্ড করে যাচ্ছি। আমি কি রকম নাগরিক সেবা দিচ্ছি ও কি রকম এলাকার উন্নয়ন করছি সেটা বলবে জনগন”। আগামীতেও এরূপ উন্নয়ন ও নিরবিচ্ছিন্ন নাগরিক সেবা
প্রদানে খুরুশকুলের সর্বস্তরের জনসাধারনের সহযোগীতা কামনা করেন এই জনপ্রতিনিধি।

ক্যাটাগরি