কলাতলী এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে যৌথবাহিনী
কক্সবাজার শহরের কলাতলী এলাকার একটি এলপিজি গ্যাস পাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পাম্পের গ্যাস আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে এবং আদর্শগ্রাম এলাকার কয়েকটি ঘর পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
কক্সবাজার সদর মডেল থানা–র ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করছে। পাশাপাশি স্থানীয় লোকজন ও সেনাবাহিনীর ২টি ইউনিটও উদ্ধার ও নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নিয়েছে।
ঘটনার পর পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি।