বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পার্বত্য সংবাদ

বান্দরবানে ‘ফ্যামিলি কার্ড’ পেল ১০৯৭ পরিবার

প্রথম ধাপে বান্দরবানের লামার এক হাজার ৯৭ পরিবার পেয়েছে ‘ফ্যামিলি কার্ড’।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে দেশের অন্য ৯টি জেলার ১৭টি এলাকার সঙ্গে বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের তালিকাভুক্ত এলাকাবাসী পাইলট প্রকল্পের আওতায় এই সুবিধা পেলেন।

লামা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নারী প্রধান পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান।

অনুষ্ঠানে বান্দরবান আসনের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার আবদুর রহমান এবং জেলা বিএনপির সদস্য সচিব মো. জাবেদ রেজাসহ সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ফ্যামিলি কার্ডধারীরা প্রতি মাসে ২৫০০ টাকা সমমানের সহায়তা বা টিসিবির পণ্য সংগ্রহ করতে পারবেন।

 

ক্যাটাগরি