পার্বত্য সংবাদ

লামায় কাঠ বোঝাই ট্রাক খাদে পড়ে দুইজন নিহত

বান্দরবানের লামা উপজেলায় কাঠ বোঝাই একটি ট্রাক ২০০ ফুট পাহাড়ি খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার ফাঁসিয়াখালী-লামা সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্টে এ ভয়াবহ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, ইয়াংছা কালিরঝিরির বাসিন্দা আব্দুল কাদেরের ছেলে ট্রাকচালক মো. আলমগীর (৩৫) ও পোয়াংবাড়ীর বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৪৫)।

স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি ট্রাক উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনপুর এলাকা থেকে কাঠ বোঝাই করে ইয়াংছার দিকে যাচ্ছিল। এ সময় ট্রাকটি সড়কের ইয়াংছা টার্নিং পয়েন্টে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে গাড়ির চালক মো. আলমগীর ও আনোয়ার হোসেন গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে চট্টগ্রাম হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানার অফিসার ইনচার্জ(ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল জানান, এ ঘটনায় কারো কোনো অভিযোগ না থাকায় শুক্রবার সকালে লাশ দুটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি দুটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়।

 

ক্যাটাগরি