শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

উখিয়ায় ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার ​

উখিয়ায় অভিযান চালিয়ে সীমান্ত এলাকা থেকে  ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (১৩ মার্চ ২০২৬) ভোরে খিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) কর্তৃক পরিচালিত এই অভিযানে মালিকবিহীন আনুমানিক ১১ কোটি ৪০ লক্ষ টাকা মূল্যের এই ইয়াবা উদ্ধার করা হয়।

​বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির আওতাধীন সীমান্ত এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি বিশেষ টহল দল। আনুমানিক ভোর সাড়ে ৩টার দিকে মিয়ানমার সীমান্ত দিয়ে তিন সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে বিজিবি চ্যালেঞ্জ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা তাদের সাথে থাকা দুটি বস্তা ফেলে দ্রুত লোকালয়ের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত স্থানে তল্লাশি চালিয়ে বস্তাভর্তি ৩৮টি প্যাকেটে থাকা ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

​অভিযানের বিষয়ে উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জহিরুল ইসলাম জানান, পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীদের শনাক্ত ও গ্রেফতার করতে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

জব্দকৃত ইয়াবা সংশ্লীষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

ক্যাটাগরি