সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া

চকরিয়ায় টমটমের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু

কক্সবাজারের চকরিয়ায় ব্যাটারিচালিত ইজিবাইক (টমটম)-এর ধাক্কায় মোশাররফ হোসেন (৪৫) নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৮ মার্চ) সকাল ৮টার দিকে উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের জিদ্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন কৈয়ারবিল ইউনিয়নের হামিদুল্লাহ সিকদার পাড়া এলাকার মাহামুদুল হক চৌধুরীর ছেলে। তিনি জিদ্দাবাজারের তারিন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ছিলেন।

জানা গেছে, চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় রাস্তা পারাপারের সময় একটি টমটমের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, সংবাদ পেয়ে হাইওয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করে। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ক্যাটাগরি