শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফ

আদালতের নির্দেশে টেকনাফে বনভূমিতে নির্মিত অবৈধ বাড়ি উচ্ছেদ

কক্সবাজারের টেকনাফে বন বিভাগের সংরক্ষিত জমিতে নির্মিত একটি অবৈধ সেমি-পাকা বাড়ি উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার টেকনাফ রেঞ্জের মোচনী বিটে আদালতের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ আহমেদ। এ সময় পুলিশ সদস্যদের পাশাপাশি উখিয়া ও টেকনাফ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উচ্ছেদ করা বাড়িটি দমদমিয়া এলাকার বাসিন্দা রহমত উল্লাহ মাইকেলের বলে জানা গেছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, বনভূমিতে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগে ২০২৩-২৪ অর্থবছরে রহমত উল্লাহ মাইকেলের বিরুদ্ধে একটি পি.ও.আর মামলা দায়ের করা হয়। পরবর্তীতে তিনি আদালতে জামিন চাইলে অবৈধ স্থাপনা অপসারণের শর্তে তাকে জামিন দেওয়া হয়। সেই নির্দেশনার আলোকে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

এ বিষয়ে রেঞ্জ কর্মকর্তা আবদুর রশিদ আহমেদ বলেন, “আদালতের নির্দেশ অনুযায়ী সরকারি বনভূমিতে কোনো ধরনের অবৈধ স্থাপনা নির্মাণের সুযোগ নেই। বনভূমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ক্যাটাগরি