কক্সবাজারে নবাগত অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন অহিদুর রহমান
কক্সবাজার জেলায় নবাগত অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে যোগদান করেছেন মো. অহিদুর রহমান, পিপিএম। তিনি জেলা পুলিশের ‘ক্রাইম অ্যান্ড অপারেশন’ শাখার দায়িত্ব পালন করবেন।
সোমবার (৬ এপ্রিল ২০২৬) সকাল ১০টা ৩০ মিনিটে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলার পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমান। তিনি নবাগত কর্মকর্তাকে স্বাগত জানিয়ে দায়িত্ব পালনে শুভকামনা জানান।
জানা গেছে, মো. অহিদুর রহমান এর আগে চট্টগ্রামের ৯ এপিবিএন-এ দায়িত্ব পালন করেছেন এবং সেখানে তিনি দক্ষতার সঙ্গে দায়িত্ব সম্পন্ন করেন।
এ সময় জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।