শনিবার, ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

উখিয়ায় পুলিশের ওপর হামলা, হাতকড়াসহ ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই-আহত ৪ পুলিশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের শেখ পাড়ায় পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ এক ওয়ারেন্টভুক্ত আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার মধ্যরাতে উখিয়া থানা পুলিশ একটি অভিযানে গিয়ে মিজানুর রহমান নামের এক আসামিকে আটক করে। তার বিরুদ্ধে প্রতারণা, চাঁদাবাজি, বনবিভাগ সংক্রান্ত মামলা, দখলবাজি ও চেক সংক্রান্তসহ অন্তত ১০টি মামলার ওয়ারেন্ট ছিল।

আটক করে নিয়ে আসার সময় অভিযুক্তের স্বজনরা পুলিশের ওপর হামলা চালায়। অভিযোগ রয়েছে, সাবেক ইউপি সদস্য মোহাম্মদ সালাহউদ্দিনের স্ত্রী ও আসামির স্ত্রীসহ কয়েকজন মিলে পুলিশের ওপর চড়াও হয়ে মিজানুর রহমানকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়ে যায়।

এ ঘটনায় চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।

তবে এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি উখিয়া থানা পুলিশ-এর পক্ষ থেকে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আসামিকে পুনরায় গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ক্যাটাগরি