মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
পরিদর্শনকালে তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি, উৎপাদন সক্ষমতা এবং চলমান কার্যক্রম সরেজমিনে ঘুরে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করে প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজারের জেলা প্রশাসক ও পুলিশ সুপার, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসম জাহেদুল হক নাহিদ এবং উপজেলা ছাত্রদলের সভাপতি তারেক রহমান জুয়েলসহ অন্যান্যরা।
পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, এই বিদ্যুৎকেন্দ্র চালু হলে দেশের বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।