উখিয়ার পালংখালীর রহমতের বিল দাখিল মাদ্রাসায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল দাখিল মাদ্রাসা-এ ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় মাদ্রাসার হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাষ্টার কামাল উদ্দিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট আব্দুল মন্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও সমাজসেবক অ্যাডভোকেট এম. এ. মালেক এবং পালংখালী ইউনিয়নের ইউপি সদস্য কামাল উদ্দীন মেম্বার।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষকরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। তারা ভালো ফলাফলের জন্য নিয়মিত পড়াশোনা, সময় ব্যবস্থাপনা এবং নৈতিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
এ বছর মাদ্রাসা থেকে মোট ৫০ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেবে। অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের ফুল ও শিক্ষা উপকরণ দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রধান অতিথি অ্যাডভোকেট আব্দুল মন্নান শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামীর বাংলাদেশ। সৎ ও যোগ্য নাগরিক হয়ে দেশের সেবায় নিজেদের নিয়োজিত করবে—এটাই আমাদের প্রত্যাশা।”
বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন মো. আইন উদ্দিন। তিনি শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সকলের কাছে দোয়া কামনা করেন, যেন তারা ভালো ফলাফল অর্জন করতে পারেন।
অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।