বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মহেশখালী

রাত পোহালেই এসএসসি পরীক্ষা শুরু মহেশখালীতে ৮ কেন্দ্রে অংশ নেবে ৩০০৯ পরীক্ষার্থী

রাত পেরোলেই  (২১ এপ্রিল) থেকে শুরু হচ্ছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা। এবার পরীক্ষায় অংশ নেবে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী।

মহেশখালীতে এবারের পরীক্ষাকে ঘিরে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, মহেশখালীতে মোট ৮টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ৩ হাজার ৯ জন।

পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রতিটি কেন্দ্রে প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এছাড়া প্রশ্নপত্রের নিরাপত্তা, নকল প্রতিরোধ এবং সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।

উপজেলা শিক্ষা অফিসার জাহিদুর রহমান জানান, “পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে আয়োজনের জন্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী এবং সংশ্লিষ্টদের সমন্বয়ে কাজ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, পরীক্ষার্থীদের সময়মতো কেন্দ্রে উপস্থিত হওয়া এবং নিয়ম মেনে পরীক্ষা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে পরীক্ষা উপলক্ষে অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যেও দেখা গেছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। সংশ্লিষ্টরা আশা করছেন, শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে।

ক্যাটাগরি