মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

উখিয়া

উন্নত চিকিৎসার জন্য ব্যাংককে যাচ্ছেন এমপি শাহজাহান চৌধুরী

উখিয়া-টেকনাফ (কক্সবাজার-৪) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যাচ্ছেন।

সোমবার (১৮ মে) রাজধানী ঢাকা থেকে বিমানযোগে তিনি ব্যাংককের উদ্দেশ্যে রওয়ানা হবেন বলে পারিবারিক ও দলীয়সূত্রে নিশ্চিত হওয়া গেছে।

মূলত ৭৪ বছর বয়সী এই রাজনীতিবিদ নিয়মিত ‘মেডিকেল চেকআপ’ উদ্দেশ্যে ব্যাংককে ব্যাক্তিগত সফরে যাচ্ছেন বলে জানা গেছে।

১৯৭৯ সালে শাহজাহান চৌধুরী প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন এবং সর্বশেষ ত্রয়োদশ জাতীয় নির্বাচনে জয়ী হয়ে পঞ্চমবারের মত সংসদ সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছেন।

ক্যাটাগরি