টেকনাফ

উনচিপ্রাং ক্যাম্পে প্রতারণা মামলার এজাহারনামীয় রোহিঙ্গা আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফের ক্যাম্প-২২ উনচিপ্রাং থেকে প্রতারণা মামলার এজাহারনামীয় এক রোহিঙ্গা আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্প-২২-এর সি/২ ব্লকে অভিযান চালিয়ে মোহাম্মদ সিদ্দিক (৩৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মোহাম্মদ সিদ্দিক ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের সি/০২ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ২৫২৪৫০।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের ইনচার্জ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. হুমায়ুন কবিরের নির্দেশনায় এসআই (নিরস্ত্র) শাহীনুর ইসলামের নেতৃত্বে রাত্রীকালীন টহল ডিউটির সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

অভিযান শেষে গ্রেপ্তার সিদ্দিককে ক্যাম্পে নিয়ে আসা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, মোহাম্মদ সিদ্দিক টেকনাফ মডেল থানায় ১৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দায়ের হওয়া ৮৫ নম্বর মামলার এজাহারনামীয় আসামি। মামলাটি দণ্ডবিধি ১৮৬০-এর ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় দায়ের করা হয়েছে। মামলার অভিযোগের ধরন হিসেবে প্রতারণার কথা উল্লেখ করা হয়েছে।

পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শনিবার সকাল আনুমানিক ৮টা ২০ মিনিটে যথাযথ এপিবিএন স্কটের মাধ্যমে মোহাম্মদ সিদ্দিককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

এ ঘটনায় উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের জিডিতে বিষয়টি নথিভুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ক্যাটাগরি