কক্সবাজার জেলা

কক্সবাজার জেলা প্রশাসকের ছবি-পরিচয় ব্যবহার করে প্রতারণার চেষ্টা, জেলা প্রশাসনের সতর্কতা জারি

ছবি: সংগৃহিত

কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নানের ছবি ও পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার চেষ্টা চলছে,এমন অভিযোগ পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসকের অফিসিয়াল ফেসবুক পেজ DC Cox’s Bazar–এ জানানো হয়, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন ব্যক্তিগত মাধ্যমে জেলা প্রশাসকের ছবি ব্যবহার করে প্রতারকচক্র সাধারণ মানুষের কাছে বার্তা পাঠাচ্ছে এবং প্রভাব খাটানোর চেষ্টা করছে। এ ধরনের কোনো বার্তা যেন কেউ বিশ্বাস না করেন—এ বিষয়ে সবাইকে সতর্ক করা হয়েছে।

প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, সরকারি কোনো নির্দেশনা, বার্তা বা যোগাযোগ কখনোই ব্যক্তিগত নম্বর বা অননুমোদিত মাধ্যমে প্রদান করা হয় না। সন্দেহজনক কোনো বার্তা পেলে তা উপেক্ষা করার পাশাপাশি নিকটস্থ প্রশাসনিক অফিসে জানানোর জন্য অনুরোধ জানানো হয়েছে।

প্রশাসন জানিয়েছে, প্রতারণামূলক কর্মকাণ্ড দমনে নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে এবং জনগণকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

ক্যাটাগরি