বৃহস্পতিবার, ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রামু

রামুতে মোবাইল ফোন পাচার চক্রের ৪ সদস্য গ্রেফতার, ২৫টি মোবাইল ফোন জব্দ

ছবি: সংগৃহিত

রামু থানাধীন গর্জনীয়া পুলিশ ফাঁড়ির অভিযানে পার্শ্ববর্তী মায়ানমার দেশে মোবাইল ফোন পাচারকালে চার পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে এবং ২৫টি এন্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

অভিযানটি ০৯ ডিসেম্বর ২০২৫ খ্রি., দুপুর আনুমানিক ২:১০ ঘটিকায় গর্জনিয়া ইউপির বড়বিল এলাকা থেকে পরিচালনা করা হয়। পাচারকারী চক্র সিএনজি গাড়ি ব্যবহার করে মোবাইল ফোন পাচারের চেষ্টা করছিল।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো: জুবাইর (২৩), আব্দুর রহিম শাকিল (২১), মো: এরশাদ (২১) এবং মৃদুল দাশ (২২)। তারা দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে চোরাই পথে মায়ানমারে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন পাচার করে আসছিল।

রামু থানা পুলিশ গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে।

ক্যাটাগরি