রাজনীতি

সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার: তারেক রহমান

ছবি: সংগৃহিত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বাংলাদেশের মানুষ তাদের কথা বলার অধিকার পুনরুদ্ধার করতে চায় এবং যোগ্যতার ভিত্তিতে ন্যায্য অধিকার নিশ্চিত দেখতে চায়। তিনি বলেন, এখন সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ৩০০ ফিট সড়কে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

বেলা ৩টা ৫০ মিনিটে মঞ্চে ওঠার পর ৩টা ৫৭ মিনিটে বক্তব্য শুরু করেন তারেক রহমান। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, “প্রিয় বাংলাদেশ।”এরপর দেশবাসীকে সালাম জানিয়ে মহান আল্লাহর প্রতি শোকরিয়া আদায় করেন।

তিনি বলেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই প্রিয় মাতৃভূমিতে আল্লাহর অশেষ দয়ায় তিনি ফিরে এসেছেন। দেশ ও জনগণের প্রতি গভীর আবেগ প্রকাশ করে তারেক রহমান বলেন, বাংলাদেশ বিএনপির কাছে শুধু একটি ভূখণ্ড নয়, এটি মানুষের স্বপ্ন ও নিরাপত্তার প্রতীক।

একটি নিরাপদ বাংলাদেশের প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, “আমরা সবাই মিলে এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যে স্বপ্ন একজন মা দেখেন। যেখানে একজন নারী, একজন পুরুষ কিংবা একটি শিশু—যে-ই হোক না কেন,নিরাপদে ঘর থেকে বের হয়ে আবার নিরাপদে ঘরে ফিরতে পারবে।

তারেক রহমান আরও বলেন, বিএনপি জনগণের অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করে একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।

ক্যাটাগরি