বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতি

মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা বাড়াচ্ছে : শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ও বিরোধীদলের নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করেছেন, মন্ত্রিপর্যায়ের কাঁচা কথাবার্তা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে এবং অপরাধকে উসকে দিচ্ছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বাদ জুম্মা সিলেটের কুদরত উল্লাহ মসজিদ-এ জুম্মার নামাজ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “সরকারদলের কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি, এমনকি মন্ত্রীপর্যায় থেকে এমন কিছু কাঁচা কথাবার্তা বলেছেন যা সমাজকে অস্থির করে তুলছে এবং অপরাধকে উসকে দিচ্ছে। এইভাবে দায়িত্বজ্ঞানহীন আচরণ চলতে থাকলে দেশ ভালো দিকে যাবে কীভাবে?”

তিনি আরও বলেন, “গত কয়েকদিন ধরে দেশে মানুষের জীবনের নিরাপত্তা বিপন্ন হচ্ছে। আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব যাতে তারা যথাযথ মনোযোগ দেন। বিশেষ করে সরকার দলের কেউ যদি অপরাধীদের পাশে দাঁড়ায়, তাহলে সমাজ থেকে অপরাধ দূর করা অসম্ভব।”

রাষ্ট্রপতির বিষয়ে অভিসংশনের প্রস্তাব সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, “এ বিষয়ে এখনও দলীয় ফোরামে বড় কোনো আলোচনা হয়নি। তবে আমরা দেশের কল্যাণ ও মঙ্গলের জন্য যে সিদ্ধান্ত প্রয়োজন, তা গ্রহণ করব।”

ডা. শফিকুর রহমান দেশের প্রতি তার স্নেহ প্রকাশ করে বলেন, “এ দেশ আমাদের প্রিয় দেশ। দেশ ভালো থাকলে আমরা ভালো থাকব; দেশ যদি খারাপ হয়, আমরা ভালো থাকতে পারব না। সরকার যদি জনগণের ক্ষতি করে বা ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের বিপক্ষে যায়, আমরা সেখানে ছাড় দেব না।”

তিনি স্পষ্ট করেন, সরকারের ভালো কাজকে জামায়াতে ইসলামী সমর্থন করবে, কিন্তু জনগণ ও দেশের ক্ষতি হলে তা মানা হবে না।

ক্যাটাগরি