বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চকরিয়া

চকরিয়া থানার বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত এক আসামীসহ ১৩জন গ্রেফতার

কক্সবাজারের চকরিয়া উপজেলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৩ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল ২০২৬) জেলা পুলিশের নির্দেশনায় পরিচালিত এ অভিযানে বিভিন্ন মামলার আসামি ও পরোয়ানাভুক্ত পলাতকদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে নিয়মিত মামলার ৩ জন, ৩ ও ৫ বছরের সাজাপ্রাপ্ত ১ জন এবং অন্যান্য পরোয়ানাভুক্ত ৯ জন রয়েছে। দীর্ঘদিন ধরে তারা পলাতক থাকলেও গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় একযোগে অভিযান পরিচালনা করা হয়। এতে থানার বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নেন।

পুলিশ জানিয়েছে, চকরিয়া এলাকায় সক্রিয় অপরাধ চক্র, মাদক কারবারি, চোর-ডাকাত ও মাছের ঘের দখলসহ বিভিন্ন অপরাধে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ক্যাটাগরি