টেকনাফ

লেদা ক্যাম্পে অভিযান: ওয়ারেন্টভুক্ত নারী আসামি গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে জিআর ওয়ারেন্টভুক্ত এক পলাতক নারী আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএনের লেদা এপিবিএন ক্যাম্পের সদস্যরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১০ মিনিটের দিকে লেদা ক্যাম্পের ব্লক-ডি এলাকায় অভিযান চালিয়ে ছেনোয়ারা @ সোহানা (২২) নামে ওই নারীকে গ্রেপ্তার করা হয়। তিনি লেদা ক্যাম্পের ব্লক-ডি এলাকার বাসিন্দা। তার পিতার নাম জানে আলম।

লেদা এপিবিএন ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জিআর ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামি নিজ বাসায় অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। বিষয়টি ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার এম এ ফয়সালকে জানানো হলে এএসআই (সশস্ত্র) আমিনুল ইসলামের নেতৃত্বে একটি মোবাইল ডিউটি পার্টি সম্ভাব্য স্থানে অভিযান চালায়।

অভিযানের সময় ছেনোয়ারা @ সোহানাকে গ্রেপ্তার করা হয়। এপিবিএন সূত্র আরও জানায়, তার বিরুদ্ধে রামু থানার মামলা নম্বর-২৯, তারিখ ১৩ আগস্ট ২০২৩ এবং জিআর নম্বর-৪২৭/২৩ রয়েছে।

মামলাটি ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(খ)/৪১ ধারায় দায়ের করা হয়েছে।

গ্রেপ্তারের পর আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় লেদা এপিবিএন ক্যাম্পের জিডিতে প্রয়োজনীয় নোট করা হয়েছে।

ক্যাটাগরি